1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত” মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ” খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা। তালায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। শিবচরে মোটরসাইকেল চাপায় বিএনপি নেতা শহিদুল ইসলাম (শহীদ) নিহত কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য। রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর।

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ”

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৬ জন দেখেছেন

“মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন ১৪৩২৯/২০২৫) মৌলভীবাজার জেলার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর গুজারাই রোডস্থ চাঁদনীঘাট ডিডাফ অফিসে সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ী, পাঞ্জাবী, শার্ট, লুঙ্গি এবং নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, জেলা সমন্বয়কারী সুবাস চন্দ্র সরকার, সদর উপজেলা সমন্বয়কারী ডাঃ সৈয়দ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিনয় কান্তি দেবনাথ দিপক,উপজেলা সমন্বয়কারী ডাক্তার রাধাকান্ত দাস, অভি মন্ডল, সমাজকর্মী অর্পনা দত্তসহ স্থানীয় ডিডাফ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মূলত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামিতে ঢেউটিন, সেলাইমেশিন, খাদ্যসামগ্রি, নগদ অর্থ, চিকিৎসা, ঔষধ ইত্যাদি বিতরণের উদ্যোগ নেওয়া হবে। এসময় ডিডাফের সদস্যরা আগামি দিনে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির