1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর। মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা” খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ” মানিকগঞ্জে হরিরামপুর থানার  থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন  উধাও, ওসির বদলি ঘিরে রহস্য” খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান” মানিকগঞ্জে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা” খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত” দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার।

ঘোড়াঘাটে ৩৬ টি পূজামণ্ডপে চালের ডিও বিতরণ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন।

  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

ঘোড়াঘাটে ৩৬ টি পূজামণ্ডপে চালের ডিও বিতরণ করলেন সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন।

মোঃ কায়সার হাবীব পাপ্পু
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি.:

দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) বিতরণ করা হয়েছে।

একই অনুষ্ঠানে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব চালের ডিও ও অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও এবং উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ
প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির