হাসিনা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বলেই আল্লাহর গজব নেমে এসেছিলো –
আলহাজ্ব মাহাবুব আলম, সভাপতি আমদিয়া ইউনিয়ন বিএনপি।
এম.শরীফ হোসেন, নরসিংদী প্রতিনিধি:
আল্লাহর গজব কখন আসে বলা যায় না। হাসিনা সাধারণ মানুষের উপর নির্যাতন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বলেই আল্লাহর গজব নেমে এসেছিলো। । ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বায়তুল মোকাররমের খতিব, জাতীয় মন্দিরের পুরোহিতসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র ও সব পর্যায়ের নেতাকর্মী পালিয়ে গেছে। হাসিনার ফ্যাসিবাদি আচরণে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার যে ক্ষোভ সেই ক্ষোভ থেকে অভিশাপই ছিলো হাসিনার উপর আল্লাহর গজবের কারণ। এমনই এক মন্তব্য করেছেন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মাহাবুব আলম।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চার ঘটিকায় ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ড রফিকুল ইসলাম ( মিজান মার্কেট) মার্কেট প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তারেক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার এর উপস্থাপনা ও সঞ্চালনায় সভায় দুই প্রার্থী আলহাজ্ব মাহাবুব আলম ও আয়নুল হক মিয়া দলের জন্য তাদের ত্যাগ ও অবদান তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে জেল – জুলুম ও মামলা – হামলার শিকার হয়ে ব্যাবসা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবার পরও দলে তাদের অবস্থান ছিল অনড়। তাদের এই অবদান ও ত্যাগের স্বার্থকতা হিসেবে দুজনেই আসন্ন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী। তারা আশা করেন দলে তাদের ত্যাগ ও অবস্থান বিবেচনায় ড. আব্দুল মঈন খান তাদের যেকোনো একজনকে মনোনয়ন / সমর্থন দিবেন। এসময় এদের মধ্যে ড. আঃ মঈন খান ও দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে দল যাকে সমর্থন দিবে তার পক্ষেই কাজ করতে একে অপরের প্রতি ওয়াদাবদ্ধ হয়েছেন। একই সাথে ড.আঃ মঈন খান যদি বিকল্প কাউকে সমর্থন দেন তবে তার পক্ষেও কাজ করার সিদ্ধান্ত জানান। বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম বলেন, আমি যদি কারো হক মেরে থাকি, দূর্নীতি করে থাকি, কারো জমি দখল করে থাকি তবে আপনারা আমার বিচার করবেন। এসময় উপস্থিত জনগণ দূর্নীতি বা অসৎ কাজের মতো ঘটনা শোনেনি বলে স্বর তোলে। মাহাবুব আলম বলেন, আমি জনগণের সেবা করতে এসেছি, সেবা করতে চাই। কোনো অসৎ কাজ করতে চাইনা।
এদিকে, সভায় উপস্থিত নেতাকর্মীগণ তাদের বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় ও মন্ত্রী নরসিংদী ২ ( পলাশ) আসনের এমপি ড. আঃ মঈন খানের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম অথবা সাধারণ সম্পাদক আয়নুল হক মিয়াকে মনোনীত করার আহবান জানান। বক্তারা তাদের বক্তব্যে চাঁদাবাজ, দূর্নীতিবাজ, ভূমিদস্যুতায় জড়িত, মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগকারী, গরু -ছাগল চুরির মতো অপরাধ রয়েছে, মাদক ও ইয়াবা ব্যাবসায় জড়িত এমন কাউকে যেনো মনোনয়ন না দেন সে বিষয়ে ড. আঃ মঈনখানের সূদৃষ্টি কামনা করেন এবং উপস্থিত ভোটার ও জনগণকে এমন প্রার্থীকে ভোটদান হতে বিরত থাকার অনুরোধ করেন। তারা বলেন, একদিনের জন্য কেউ যদি ১হাজার টাকায় একজন অসৎ লোককে ভোট দেন তবে তার খেসারত ৫টি বছর ধরে দিতে হয়। আর যদি সৎ লোককে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তবে জনগণ ও এলাকার উন্নয়ন হয়। আপনারা ভোটদান ও সমর্থনকালে সৎ – অসৎ প্রার্থী যাঁচাই করে নিবেন।
এসময় উক্ত মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মতি, ফয়সল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান রমজান, সহ-সভাপতি সোলাইমান মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোরশেদ মিয়া, সাবেক সিনিয়র সহ- সভাপতি বশির আহমেদ,ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তারেক, কৃষকদলের সভাপতি হযরত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার, ছাত্রনেতা আশরাফুল ইসলাম সনেট, শাকিল মীর, শাহেদ মীর সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।
এম.শরীফ হোসেন
প্রতিনিধি নরসিংদী
01866522666
Leave a Reply