1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

ডেঙ্গুতে পবিপ্রবির শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু”

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“ডেঙ্গুতে পবিপ্রবির শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু”

মোফাসেরুল হক (বিশেষ প্রতিনিধি)

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি। আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফজলে রাব্বি ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফজলে রাব্বির বন্ধু তামিম জানান, “গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।”

ফজলে রাব্বির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, “ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।”

ফজলে রাব্বির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও বন্ধুরা তাঁর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির