1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু”

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আনিসা সট্টি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে কর্মরত রয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আনিসা তার অসুস্থ নানিকে দেখতে দুই দিন আগে পরিবারের সঙ্গে কক্সবাজার থেকে সট্টি গ্রামে আসে। বৃহস্পতিবার সকালে ফুপুর ছোট ছেলের সঙ্গে বাড়ির বাইরে হাঁটতে বের হয় সে। একপর্যায়ে সট্টি নতুন ব্রিজসংলগ্ন কুমপাড় এলাকায় গিয়ে পানিতে পড়ে যায়।
আনিসার সঙ্গে থাকা শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে তার চাচা জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় আনিসাকে উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, হাসপাতালে নেওয়ার আগেই আনিসার মৃত্যু হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির