1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

ঘোড়াঘাট পূর্বপাড়া ফুটবল খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়”

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

“ঘোড়াঘাট পূর্বপাড়া ফুটবল খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়”

মোঃ কায়সার হাবীব পাপ্পু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ায় ফুটবল খেলার মাঠ দখলমুক্ত ও রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপাড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সাহাদুল নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল, স্থানীয় বাসিন্দা রেজওয়ান মিয়া, মদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন ও পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আলম বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া মাঠে অবতরণ করেন। এই মাঠের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন, সেচব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচিতে কৃষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়।
তিনি বলেন, তৎকালীন সময়ে গ্রামীণ জনপদের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রমভিত্তিক এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৃণমূলমুখী উন্নয়ন ভাবনা আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
বক্তারা বলেন, একটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। পূর্বপাড়ার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটি দখল হয়ে গেলে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। কোনো ব্যক্তি বা মহলের স্বার্থে এলাকার খেলার মাঠ নষ্ট হতে দেওয়া যাবে না।
আরেক স্থানীয় বাসিন্দা মদু বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি দখল হয়ে গেলে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই মাঠটি দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।”
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি মাঠটির বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য সংরক্ষণের আহ্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার ও পৌর সভার বিভিন্ন এলাকা থেকে আগত প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকরা বিন্দু ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির