1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শেরপুরে শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

“শেরপুরে শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত”

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে সোমবার ( ৪আগষ্ট) দুপুরে শহীদ মাহবুব আলম মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, শহীদ মাহবুব আলমের প্রাক্তন শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

বক্তারা শহীদ মাহবুব আলমের জীবন ও সংগ্রামের কথা তুলে ধরে তাঁর আদর্শকে আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। বক্তৃতায় শহীদ মাহবুবের আত্মত্যাগ, দেশপ্রেম ও নেতৃত্বগুণের উপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি গুণীজনদেরও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদ মাহবুব আলম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সহ অন্যান্যরা শহীদ মাহবুব আলমের সমাধি পরিদর্শন করেন এবং ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির