1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

“জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজনে মাদরাসার সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মো. তাহির মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, লাহিন নাহিয়ান।

জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ম‍্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন।

শিক্ষার্থী জুবেল আহমদের পবিত্র কোরআন তিলাওয়াত এবং শিক্ষার্থী রুমান মিয়ার নাতে রাসুল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা জৈন উদ্দিন, সৈয়দা জাকিয়া বেগম, মো. নাছির উদ্দিন, শিউলি বেগম, সালমা বেগম, লিজা বেগম, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্নি শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির