1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

আরাফাত হোসাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ এবং অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সহ বিভিন্ন হল, অনুষদের কর্মকর্তা, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘পরিবারের যে ভালোবাসা স্নেহ থেকে বেরিয়ে এসে তোমরা এখানে ভর্তি হয়েছো, আমরা চেষ্টা করবো সেই যত্নের সাথে বাকৃবি পরিবারে তোমাদের গড়ে তোলার। একইসাথে প্রত্যেক শিক্ষার্থীকে সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার অভ্যাস গড়ে তুলে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে।’ তাছাড়া ২০২৪ এর জুলাই পূর্ববর্তী সময়ে আবাসিক হলগুলোতে যে বিভীষিকাময় পরিবেশ বিরাজমান ছিলো তা শুন্যের কোটায় নামিয়ে আনতে বাকৃবি প্রশাসন সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে বলে জানান তিনি। এসময় তিনি সকল শিক্ষার্থীকে কঠোর অধ্যাবসায় ও বিশ্ববিদ্যালয়ের নিয়মাচার অনুসরণ করে দক্ষ কৃষিবিদ হিসেবে মেধার বিকাশ ঘটিয়ে পরিবার, সমাজ তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের চেয়েও জ্ঞানে দক্ষতায় কৌশলে চৌকশ অবস্থানে আছো কারণ তোমাদের চোখের সামনে পৃথিবী, আঙ্গুলের স্পর্শে গোটা বিশ্বের তথ্যভান্ডার। ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে বর্তমান ছাত্রসমাজ জাতির ক্রান্তিলগ্নে যে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে তাতে এই জাতি ছাত্র সমাজের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের আগামী ১০ আগস্ট অনুষদভিত্তিক ওরিয়েন্টেশন এবং ১১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

**********
আরাফাত হোসাইন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
০১৯০৯৩৮২৯৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির