1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“সেনবাগে বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬১ জন দেখেছেন

“সেনবাগে বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ”

রফিকুল ইসলাম রিফাত চৌধুরী,প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে ফাদার্”স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্সের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ আজ শনিবার সকালে সেনবাগ মডেল মসজিদে হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে ও এনায়েতপুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরণ করেন- দেশখ্যাত টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌকরা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন – কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ গোলাম আযম, সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিএসসি, কল্যান্দি দাখিল মাদ্রাসার সুপার মো. আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাজী রহিমুল্লাহ চৌধুরী সুজন, মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মো. নুরুল ইসলাম।

শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার মোট ২৬ টি মাদ্রাসার ১৪ শ’ শিক্ষার্থীর মধ্যে সেরা ১০জনসহ মোট ১৪০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ, পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির