1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে খাতা-কলম উপহার”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে খাতা-কলম উপহার”

মোক্তার হোসেন, খুলনা প্রতিনিধি খুলনার কয়রা উপজেলায়

আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে খাতা-কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন।
সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের আদিবাসী পাড়ায় সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় ও আইসিডির তত্ত্বাবধায়নে মুন্ডা শিশুদের হাতে উপহার হিসাবে খাতা, কলম ও অনন্য সামগ্রী তুলে দেওয়া হয়।
পঞ্চম শ্রেণির ছাত্র সুখদেব মুন্ডা বলেন, এভাবে আমাদের ডেকে আগে কেউ লেখাপড়ার জন্য উপহার দেয়নি। খোঁজখবর নেয়নি। আমরা আমাদের বাবা-মাকে গিয়ে বড় বন্ধুদের কথা বলব। স্কুলে গিয়ে নতুন খাতা-কলম বন্ধুদের দেখাব এবং ভালোভাবে পড়াশোনা করব।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য ও আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের কয়রা উপজেলার টিম লিডার সাংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির সদস্য আশিকুজ্জামান, আব্দুল্ল্যাহ আল মামুন,রাকিবুল হাসান বাদশা, প্রসেনজিৎ মুন্ডা প্রমুখ।
আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, এ উদ্যোগ মুন্ডা শিশুদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি সমাজের সব স্তরে সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে।
আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের শিশুরা আর ১০টা শিশুর থেকে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পায় না। আমরা আগামীর প্রজন্মকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বেড়ে উঠার জন্য সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি। প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পর্যায়ক্রমে উপজেলার সব মুন্ডা শিশুদের এ সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির