1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“বাকৃবির তাপসী রাবেয়া হলে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“বাকৃবির তাপসী রাবেয়া হলে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

আরাফাত হোসাইন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় হল কতৃপক্ষ  ওই অনুষ্ঠানের আয়োজন করে।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি  অধ্যাপক ড. মাহবুবা জাহান,হাউস টিউটরবৃন্দ, নবীন শিক্ষার্থী, হল প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উপহার এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মোহাম্মদ শহীদুল  হক  বলেন, ‘তোমরা সবাই তাপসী রাবেয়ার মত জ্ঞানী মহীয়সী নারী হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী বলেন,’তোমাদের  হলে সুষ্ঠু পড়ালেখার পরিবেশ পেতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের আগামী ১১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির