1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা আন্দোলন সমাধানে বাকৃবিতে ৮ সদস্যের কমিটি”

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলা আন্দোলন সমাধানে বাকৃবিতে ৮ সদস্যের কমিটি”

আরাফাত হোসাইন বাকৃবি প্রতিনিধি- 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের চলমান কম্বাইন্ড ডিগ্রীর আন্দোলনের বিষয়টি নিয়ে দ্রুত সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষিদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটির চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। কমিটিটি- দুই অনুষদের শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত আবেদন বিবেচনা করবেন, দুই অনুষদের অনুষদীয় সভার সিদ্ধান্তাবলী পর্যালোচনা করবেন, কমিটিটি অনুষদ দুইটির ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে করনীয় সম্পর্কে অতি দ্রুত রিপোর্ট/সুপারিশ প্রদান করবেন এবং এতদবিষয়ে সরকারী/সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/পেশাজীবী গোষ্ঠীর সাথে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক এবং  কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির