1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন”

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন”

রুবেল ইসলাম, জাককানইবি প্রতিনিধি:

বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষকদের পক্ষ থেকেও দাবির প্রতি সমর্থন জানানো হয়। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী রুমন হাসান ও সুমাইয়া শারমীন শিমু।

প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, “লোকপ্রশাসন বিভাগে এমন সব বিষয় পড়ানো হয়, যা রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই শিক্ষা ক্যাডারে আমাদের বিভাগকে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পাভেল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানাচ্ছি, কিন্তু এখনও আমাদের সুযোগ সীমিত। সারা দেশে ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ানো হলেও সিভিল সার্ভিসে পর্যাপ্ত সুযোগ মিলছে না। আমরা চাই সরকার দ্রুত এই সমস্যা সমাধান করে আমাদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করুক।”

বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, “আপনাদের দাবি যৌক্তিক। আমরা চাই দ্রুত এর বাস্তবায়ন হোক। তবে আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে এবং যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেটি খেয়াল রাখতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির