1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

‎”পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯০ জন দেখেছেন

‎”পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

‎‎নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎১৩ জুলাই বুধবার সন্ধ্যায় ‎লেবুখালির পায়রা এলাকায় দ্যা বিরতি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোফাসেরুল হক তন্ময়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন এবং মো. তারিকুল ইসলাম।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে এমন সফল আয়োজনের জন্য বিভাগটির সকল শিক্ষক-শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সুযোগ্য শিক্ষকদের নেতৃত্বে ম্যানেজমেন্ট বিভাগ দেশ-বিদেশে আরও সাফল্য অর্জন করবে এবং শিক্ষার্থীরা দৃঢ় অবস্থান গড়ে তুলবে। শিক্ষার্থীদের যেকোনো কল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎বিশেষ অতিথিরা বলেন, “ম্যানেজমেন্ট বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, এটি একটি পরিবার।” তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে যুক্ত হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, “আজ সবাইকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে। তোমরা মেধা ও পরিশ্রম দিয়ে দেশের সেরা অবস্থান তৈরি করবে। যেকোনো প্রয়োজনে আমি সবসময় তোমাদের সঙ্গে থাকব।” তিনি ভবিষ্যতে আরও কল্যাণমুখী অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন এবং আয়োজনের জন্য সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন, মো. তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া, চায়না গভর্নমেন্ট স্কলারশিপে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে সুযোগ পাওয়ায় সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎‎অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা নৈশভোজে অংশ নেন।

‎উল্লেখ্য, ২০১৬ সালে ব্যবসায় প্রশাসন অনুষদের মেজর সাবজেক্ট হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবার দশম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির