1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“ইন্দুরকানীতে বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকরা মানববন্ধন ও ক্লাস বর্জন করেন।

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“ইন্দুরকানীতে বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকরা মানববন্ধন ও ক্লাস বর্জন করেন।

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক/কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন । ১৪ ই আগষ্ট রোজ বৃস্হপতিবার সকাল ১১ টায় এফ.করিম আলিম মাদ্রাসার এডহক কমিটি সভাপতি পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও খামখেলিপনার কারনে মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়েছে । মানববন্ধনে প্রভাষক মাওলানা ছরোয়ার হোসাইন বলেন,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি প্রফেসর মোঃ অহিদুজ্জামান দুইজনে মিলে জুলাই/২৫ শিক্ষক/কর্মচারীদের বেতন বিলে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে স্বাক্ষর নিতে যায়। তখন সভাপতি বলেন আমি ঐ আল ফাতাহ প্রকাশনী

মাদ্রাসায় ১৫হাজার টাকা দিয়েছিলো সেই টাকা পরিশোধ না করলে আমি তোমাদের বিলে স্বাক্ষর করবো না । এই সংবাদ শুনে শিক্ষক/কর্মচারীরা তারা হতাশা হয়ে পড়েন । বিলে স্বাক্ষর করার কারনে শিক্ষক/কর্মচারীরা ক্লাস বর্জন করে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ।

এছাড়া প্রভাষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২৯ই আগষ্ট ২০২৪ তারিখ হতে মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার অদক্ষতা অচ্ছতার, খামখেলিপনার কারনে প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানে ব্যাহত হচ্ছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম জানান, সভাপতি গতদিন বেতন বিলে স্বাক্ষর করেছেন। সে আমাকে বলছে ১৫হাজার টাকা শিক্ষকরা আপনার কাছে দিলে তারপরে বেতন বিল ব্যাংকে জমা দিবে ।

ম্যানেজিং কমিটি সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি বেতন বিলে স্বাক্ষর দিয়েছি । এই মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীরা বিভিন্ন খাতে অর্থ লুটেপুটে খায়। তারা কিভাবে মাদ্রাসার টাকা খাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। পড়াশুনার নামে কিছুই নেই । প্রকাশনীরা মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু টাকা দিয়েছে সেই টাকাটা তারা ভাগবাটোয়া নিয়ে খাইছে । আমি মাদ্রাসার উন্নয়নের জন্য ঐ টাকার জন্য চাপ দিয়েছি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির