1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“খাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে বিজয়ের মুকুট নতুন কুঁড়ির মাথায়”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্কে বিজয়ের মুকুট নতুন কুঁড়ির মাথায়”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি

দুর্নীতি বিরোধী শপথে প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই”— দৃপ্ত এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তুমুল যুক্তি-তর্কে জমে ওঠে বিতর্কের মঞ্চ, যেখানে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে গাঢ় হয়ে ওঠে প্রতিযোগিতার আবহ। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট পরে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,দুদক রাঙ্গামাটি জেলার উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন,জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাসু দেব বিশ্বাস, বিচারকের দায়িত্বে ছিলেন দীঘিনালা কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম।

শিক্ষার্থীদের সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির