1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“পবিপ্রবিতে বৈষম্য -দূর্নীতি বন্ধে পাঁচ দফা দাবি জিয়া পরিষদের”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“পবিপ্রবিতে বৈষম্য -দূর্নীতি বন্ধে পাঁচ দফা দাবি জিয়া পরিষদের”

এস.এম. ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈষম্য, অরাজকতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। এ দাবিতে বৃহস্পতিবার রেজিস্ট্রারের কাছে পাঁচ দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আমল পরবর্তী এক বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে এখনও চরম বৈষম্য ও অনিয়ম বিদ্যমান। ফ্যাসিজমের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দপ্তরে বহাল থেকে ‘জুলাই বিপ্লব’কে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র করছে।

সংগঠনটি তাদের পাঁচ দফা দাবিতে উল্লেখ করেছে—
১) ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ ও দোষীদের শাস্তি।
২) কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ স্থায়ীকরণ।
৩) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে শিক্ষকের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।
৪) অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিচার।
৫) ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত।

জিয়া পরিষদ হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা তদন্ত কমিশন হতে একযোগে পদত্যাগ, সাংবাদিক সম্মেলন, মানববন্ধনসহ কঠোর আন্দোলনে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির