1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“জবি কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৮ জন দেখেছেন

“জবি কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার”

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে নামাজের সময় মুসল্লিদের জন্য একটি মৌলিক উপকরণ প্রায় ৩০টি সুতরা উপহার দিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার।

আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে এই সুতরা উপহার দেয়।

জবির একটি মাত্র মসজিদ আছে যেখানে প্রায় একসাথে ৫০০ শিক্ষার্থী নামাজ আদায় করতে পারে। জবির এই একটি মাত্র মসজিদ থাকলেও এখানে অনেক মৌলিক উপকরণের অভাব রয়েছে, যার মধ্যে একটাও সুতরা নেই। নামাজের সময় অনেক মুসল্লি সামনের দিকে চলাফেরার কারণে মনোযোগ হারায়, যা ইসলামী শরিয়তের আদবের বিরোধী। এই সুতরা বিষয়ে মসজিদের ইমাম, নিয়মিত মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা হয়েছে। কিন্তু ফলপ্রসূ কোনো কাজ না হওয়ায় এবার ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল নেতা শাহরিয়ার।

এ সম্পর্কে ছাত্রদল নেতা শাহরিয়ার বলেন,
“মসজিদ আমাদের সবার জন্য পবিত্র স্থান। এখানে যারা নামাজ আদায় করেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটাই আমাদের দায়িত্ব। সুতরার অভাব অনেকদিন ধরে ছিল, তাই আমি মনে করেছি এই ছোট উদ্যোগ হয়তো মুসল্লিদের উপকারে আসবে।”

 

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজেও সক্রিয়। শাহরিয়ারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সবাই এমন উদ্যোগে উৎসাহিত হোক।”

 

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
“মসজিদে সুতরার অভাব ছিল একটি বাস্তব সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এই অবদান মুসল্লিদের জন্য বড় উপকারে আসবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কল্যাণমূলক কাজে পাশে থাকব, সেটা ধর্মীয় হোক বা সামাজিক।”

 

এক শিক্ষার্থী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা নামাজ আদায় করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জবির একটি মাত্র মসজিদ থাকলেও কোনো সুতরা না থাকায় অনেক সময় অসুবিধার সৃষ্টি হতো, বিশেষ করে প্রতিদিন জোহরের নামাজ এবং জুমার দিন। আমি ধন্যবাদ জানাই ছাত্রদল নেতা শাহরিয়ার ভাইকে এমন একটি মহৎ কাজের জন্য।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির