1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ-উৎসবে জন্মাষ্টমী উদ্‌যাপন”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ-উৎসবে জন্মাষ্টমী উদ্‌যাপন”

মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি):

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ধর্মীয় মর্যাদা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। ভক্তবৃন্দের ভক্তি-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

দিনটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, শঙ্খধ্বনি, মঙ্গলসঙ্গীত আর শ্রীকৃষ্ণের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রা। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি এবং সদস্য সচিব রবীন চন্দ্র শীল।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোপাল সাহা, অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডলসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অসংখ্য ভক্তবৃন্দ।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অভিষেক, পূজা-অর্চনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের আরতি, ভজন ও কীর্তনে চারপাশ হয়ে ওঠে আধ্যাত্মিক আবহে পূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ ভক্তরা সবাই আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠান সম্পর্কে সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপন করতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।”

ভক্তদের অনেকেই জানান, নতুন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমীর মতো ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারা সত্যিই আনন্দের। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির