“মৌলভীবাজারে ছাএ ইউনিয়নের ২০২৫ সালের এস,এস,সি, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ কর্তৃক ২০২৫ সালের এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রিয়া পালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এস শুভ,খেলাঘর মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও সাবেক ছাত্র নেতা শাহাদাত হোসেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মাসুক মিয়া, সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও দ্বারিকা পাল কলেজ শ্রীমঙ্গল এর সহকারী অধ্যাপক জলি পাল, হাওর রক্ষা আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব এম খসরু চৌধুরী, সাবেক ছাত্র নেতা ও যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এড.আবুরেজা সিদ্দিকী ইমন,
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল হক জনি, জেলা সংসদের সদস্য কামরুজ্জামান শিপন, ছাত্র ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী তানভীর আহমেদ ফাহিম এবং এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী প্রাপ্তি দাস।
Leave a Reply