1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে ত্রান সহায়তা দিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল”

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১০ জন দেখেছেন

“চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে ত্রান সহায়তা দিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল”

আলী হাসান, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যা কবলিত ৩৫০টি পরিবারের মাঝে চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর আয়োজনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সহোযোগিতায় শুকনো খাবার ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় জামায়াতের নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আপনাদেরকে সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাই আপনারা এটিকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ প্রমুখ।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির