1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“রড চুরির দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আটক ২ জন”

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“রড চুরির দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আটক ২ জন”

মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি নির্মাণাধীন হল থেকে রড চুরি করার সময় এক চোরকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম।

বুধবার (২০ আগস্ট) ভোর ৬ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নির্মাণাধীন ছাত্রী হল থেকে রড চুরি করে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা এক ব্যাগ কাটা রডসহ একজনকে আটক করে এবং এই চুরির সাথে সম্পৃক্ত থাকার কারণে আরো একজনকে আটক করে।

আটককৃত দুইজন হলেন— দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আতাউল্লাহ (১৭) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মুন্সীর ছেলে রাহাত মুন্সী (২১)।

জানা যায় যে, গতকাল ( ২০ আগস্ট) রাত ১২ টার সময় তাদের দুইজনকে সিসি টিভি ফুটেজে দেখা গেছে এবং ভোর ৬ টা নাগাদ এক ব্যাগ রড নিয়ে নির্মাণাধীন ছাত্রী হল থেকে বের হয় আতাউল্লাহ সেই সময় নিরাপত্তা কর্মী সদস্যরা তাকে আটক করে এবং তার তাকে জিজ্ঞাসাবাদ করে বের হয় রাহাত মুন্সীর নাম।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, “ভোর ৬ টা ৫ মিনিটে সময় আমি আনসার এবং আনসার কমান্ডারের সহায়তায় জানতে পারি নির্মাণাধীন ছাত্রী হল থেকে একজন রড চুরি করে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজনকে আটক করি। ”

উল্লেখ্য, বেশকিছুদিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়ের বাসা থেকে তার গৃহকর্মী ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ আসে এবং তাকেও প্রমাণসহ আটক করা হয়। অনুসন্ধান করে জানা যায় যে, সেই গৃহকর্মী এবং রাহাত মুন্সী সম্পর্কে ভাই বোন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান,” আটককৃত দুইজনের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং ভবিষ্যতে যদি এরকম কাজ আবার করে তাহলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির