“দুর্গাপুরে শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন”
সাখাওয়াত হাসান (বিজয়) দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বিদ্যালয়ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করে কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনিটরিং টিম বিদ্যালয়ে পাঠদানের মান, শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীর মতবিনিময়, সমস্যার নির্ধারণ ও সমাধান, অভিভাবক সমাবেশ আয়োজন, পরিচ্ছন্ন ওয়াশব্লক নিশ্চিতকরণসহ শিক্ষা পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন শিক্ষা ছাড়া কোনো জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। দুর্গাপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। মনিটরিং টিম প্রতিনিয়ত বিদ্যালয়গুলোতে যাচ্ছেন এবং তাদের সুপারিশের ভিত্তিতে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হচ্ছে।”
“শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের পাঠদানের মান এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা উন্নয়নের মাধ্যমে দুর্গাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই কার্যক্রম দুর্গাপুরের শিক্ষা খাতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে।
Leave a Reply