1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

“পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা”

আসরাফুল আলম, স্টাফ রিপোর্টার

নেত্রকোনার পূর্বধলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন, জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল, জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল্লাহ আল মুয়িদ।

পরে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভালো ফলাফল কেবলমাত্র যাত্রার শুরু। প্রকৃত অর্জন হবে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উৎকর্ষের মাধ্যমে। প্রধান অতিথি শরিফুল ইসলাম খালিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের হাল ধরবে। পরীক্ষায় ভালো করার পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগী হতে হবে।”

অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, “এই সংবর্ধনা কেবল সম্মাননা নয়, বরং ভবিষ্যতের আরও বড় অর্জনের প্রেরণা। জ্ঞানের আলো ছড়িয়ে তোমরাই সমাজ থেকে অশিক্ষা ও অন্যায় দূর করবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির