1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঘিওরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও গ্রাম রক্ষার্থে মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“ঘিওরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও গ্রাম রক্ষার্থে মানববন্ধন”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে পুরাতন ধলেশ্বরী নদীর বালু মহাল ইজারা বন্ধ ও শ্রীধরনগর গ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ৩ নং ওয়ার্ড বাসী।

বৃহস্পতিবার (২১ আগষ্ট ) সকাল ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীধর নগর এলাকার পুরাতন ধলেশ্বরী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- পয়লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, মোঃ কুদরত আলী ভূঁইয়া রাজু, ৪৬ নং শ্রীধর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার, বন্দর জামে মসজিদের ঈমাম মোঃ মঈনুল ইসলাম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আকরাম প্রধান ।

মানববন্ধনে বক্তারা পুরাতন ধলেশ্বরী নদীর চরবাইলজুরী মৌজায় বালুমহাল ইজারা বন্ধের দাবি জানান। অবৈধ বাল্কহেড দিয়ে বালু উত্তোলন হলে আশপাশের ফসলি জমি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নদীগর্ভে চলে যেতে পারে বলে উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করলে তাদের বাপ দাদার কৃষি জমি ভেঙে যাবে। জেলা প্রশাসক ও ঘিওর উপজেলা নির্বাহী অফিসারের কাছে বালু মহাল বন্ধের জোর দাবি জানায় তারা। নতুন করে যেন আর বালু মহাল ইজারা না দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন করেন মানববন্ধনকারীরা । বক্তারা আরও বলেন কৃষি প্রধান এ দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

মানববন্ধন শেষে বাল্কহেড নদীতে ভাসিয়ে দেয় মানববন্ধনকারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘিওর থানা পুলিশ।

এবিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাতিশা তুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সরকারি ভাবে শ্রীধর নগর বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। ইজারার বাহিরে মাটি কাটার কোনো সুযোগ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির