1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“ইআবি এর কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯২.৭২ শতাংশ”

মোঃ সিয়াম, ঢাকা আলিয়া প্রতিনিধি,

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাগুলোর দুই বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর হার ৯২.৭২ শতাংশ।

আজ বুধবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফল হস্তান্তর করেন ভাইস চ্যান্সেলরের কাছে।

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা যায়, চূড়ান্ত বর্ষের মেধাতালিকায় সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকা প্রথম স্থান অর্জন করেছে। ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান পেয়েছে।

এ বছর প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪১,৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৮,৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ২৮০ শিক্ষার্থী A+ (এ প্লাস) অর্জন করেছেন। প্রথম বর্ষের পাশের হার ৮৭.৮৩ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

পরীক্ষা ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.result.iau.edu.bd.com

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির