1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“‎জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“‎জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত”

‎জবি প্রতিনিধি

গতকাল  বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫,
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি । তিনি   বলেন, “বর্তমানে জলবায়ু পরিবর্তন মানব জীবনে নানামুখী প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ তৈরি করা যায়।”
‎সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স। তিনি বলেন, “বৃক্ষ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এই কর্মসূচি চালিয়ে যায় তবে তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের ২০২৫-২০২৬ সভাপতি মাহবুব আলম বলেন,  “ বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও জরুরি। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তবে আমাদের দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”

‎এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির