1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

আন-নাহদা মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ এর ২য় পর্ব অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

রায়হান উদ্দিন মাসউস,বিশেষ প্রতিনিধি: আন-নাহদা মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ এর ২য় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় উত্তরার দক্ষিণখানে কেসি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে আন-নাহদা মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ এর ২য় পর্ব।

২য় পর্বের অনুষ্ঠানে মাদরাসার শাখাসমূহের বালিকা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আন-নাহদা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশি স্কলার ও নাফিঈন একাডেমির প্রিন্সিপাল ড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান।

বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা মো. রায়হান উদ্দিন (মাসউদ) এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনাব এনামুল হক, মাদরাসার সেন্ট্রাল প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম সিরাজী, বালক শাখার প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান মুজাহিদ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, চিঠি পাঠ, কবিতা আবৃত্তি, নাটিকা, গীতি আলেখ্য, আলোচনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ছিল।

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাগণের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির