1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াডে জেলার সেরা নবম শ্রেণীর মাহি”

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াডে জেলার সেরা নবম শ্রেণীর মাহি”

আমিনুল ইসলাম জনি,নরসিংদী।

নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আইসিটি অলিম্পিয়াড। শনিবার (৭ জানুয়ারি ২০২৩) সকাল থেকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী আফছারা হোসেন মাহি জেলার সেরা কৃতি হিসেবে পুরস্কৃত হয়েছে। ক্লাসভিত্তিকও সে প্রথম হয়। আফছারা হোসেন মাহি নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেনের কন্যা। হ্যাকারস্ল্যাশ নামে একটি প্রতিষ্ঠান এর আয়োজন করে। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ডেফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া, প্রফেসর ড. মো: শামসুল আরেফিন ও হ্যাকারস্ল্যাসের প্রধান নির্বাহী এম আর ফারাবী ও নরসিংদী অরবিট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এনামুল হকসহ অন্যরা।
বর্তমান যুগে হ্যাকারস্ল্যাশ প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রথমবারের মতো সরাসরি জেলা পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ জন এবং জেলা পর্যায়ে একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির