1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন”

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন”

মোঃ রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) স্থানীয় গ্রিনভিউ কনভেনশন সেন্টারে
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাদশার পাড়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ জাফর আলী সিআইপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ জাফর আলী সিআইপি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে কেজি মাধ্যমের প্রতিষ্ঠান গুলোর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের মেধার সঠিক বিকাশে চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক এমন আয়োজন কোমলপ্রাণ শিশু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিযোগিতায় যোগ্যতার সৃষ্টি করে ।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু ছৈয়দ, সাংবাদিক ছৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র কর্মকর্তা মো: মোজাম্মেল হক, খাইরুল ইসলাম রুবেল, মো: জাফর, মো: রায়হান, মাওলানা রুহুল আমীন, মাওলানা ওসমান গণি, মুজিবুর রহমান, মো: মিজান, মাওলা এমরানুল হক, মুন্নি আক্তার, রেজিয়া বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি প্রাপ্ত মোট ২৮৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
করছেন অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির