1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পবিপ্রবিতে  কৃষি গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“পবিপ্রবিতে  কৃষি গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

‎মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৪-২৫ সেশনে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আজ অনুষ্ঠিত হলো নবীন বরণ ওরিয়েন্টেশন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে।

‎নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও পাঠক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

‎বিশ্ববিদ্যালয় পরিচিতি তুলে ধরেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজেদুল হক, মাল্টিমিডিয়া প্রজেকশন প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. খোকন হোসেন এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মাসুদুর রহমান।

‎প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

‎”আজকের নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সঙ্গে পরিচিত হওয়া, রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা—এসব মুহূর্ত জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে। তোমাদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে এবং মেধা ও দক্ষতা বৃদ্ধিতে পাঠদানে মনোযোগী হতে হবে।”

‎বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন,

‎”বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন এবং বিতরণের স্থান। শিক্ষার্থীরা যেন পাঠদানে মনোযোগী হয়, সেটিই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য আপনাদের নিজেদেরকে সর্বোচ্চ মানের হিসেবে গড়ে তুলতে হবে।”

‎কোষাধ্যক্ষ মো: আবদুল লতিফ যোগ করেন,

‎”এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত উন্নত। রেগিং জিরো-এ আনা হয়েছে, ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহ্বায়ক ও ডিন কাউন্সিল কনভেনর প্রফেসর ড. খোকন হোসেন।


‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি, মাৎস্যবিজ্ঞান ও এএনএসভিএম অনুষদের ডিনগণ, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো: নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন, শিক্ষার্থীদের বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরা। নবাগত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আরাফ আমান দিগন্ত, তৌফিক ইসলাম, আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার, রোমান মোল্লা প্রমুখ।

‎ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পাঠ্যক্রমের সঙ্গে পরিচিতি, শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির