1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ঘিলাতলী কামিল মাদ্রাসায় কামিলের সবক অনুষ্ঠান।

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“ঘিলাতলী কামিল মাদ্রাসায় কামিলের সবক অনুষ্ঠান।

উপজেলা প্রতিনিধি মোঃ নেছার আহমেদ।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঘিলাতলী কামিল মাদ্রাসায় আজ ২৫ শে আগস্ট সোমবার দিনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কামিল শ্রেণির সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ এরশাদ উদ্দিন সাহেব, অতিরিক্ত জেলা প্রশাসক চাঁদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাতলী কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র, বগুড়ার সাবেক ডিসি সাইফুল ইসলাম সাহেব। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরে আলম ফেরদাউস, উপাধ্যক্ষ বি এফ, শাহীন কলেজ ঢাকা। বিশেষ আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সহ- সভাপতি ঘিলাতলী কামিল মাদ্রাসা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী সমাজ গঠনে আলেমদের ভূমিকা এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষভাবে কামিল শিক্ষার মাধ্যমে কিভাবে একজন ছাত্র প্রকৃত দ্বীনি আলেমে পরিণত হতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সবক অনুষ্ঠানে কামিল শ্রেণির শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।

অনুষ্ঠানে সবক প্রদান করেন জনাব আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব, শায়খুল মিল্লাত- সাবেক হেড মুহাদ্দিস, ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা। পরে দোয়া-মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন জনাব আলহাজ্ব হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, হেড মুহাদ্দিস নিশ্চিন্তপুর ডি,এস কামিল মাদ্রাসা। দোয়ায় দেশ, জাতি, মাদ্রাসা ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির