“চলনবিল ভরাট করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস”
নির্মাণের পরিকল্পনা: বিকল্প স্থানে নির্মানের দাবী বাপা’র”
ইমরান আল রাফি ,বিশেষ প্রতিনিধি
“চলন বিল ভরাট করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা পরিত্যাগ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও চলন বিল রক্ষা আন্দোলনসহ সহযোগী সংগঠনগুলো।”
আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন চলনবিলের জলাভূমি ভরাট করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিকল্প জায়গা নির্বাচনের দাবি জানিয়েছে।
এসয়ম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সভাপতি নূর মোহাম্মদ তালুকদার,এএলআরটি-এর প্রতিনিধি আজিম হায়দার,আরডিআরসি-এর প্রতিনিধি হুমায়ুন কবির কাজল,নাগরিক উদ্যোগ-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন,এছাড়াও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চলনবিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এটি কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে জলাভূমি ভরাট করা হলে প্রকৃতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বাপা সভাপতি নূর মোহাম্মদ তালুকদার বলেন—
“আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চাই, আবার চলনবিলও রক্ষা করতে চাই। সরকারের উচিত পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া। প্রকৃতি ধংস করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ঝুকিপূর্ন। অন্যথায় একসময় বাংলাদেশের পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে।”
তিনি আরও দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়িকে কেন্দ্র করে ক্যাম্পাস গড়ে তোলা হলে তা হবে যথার্থ ও পরিবেশবান্ধব সমাধান।
পরিবেশ রক্ষায় সক্রিয় ২৫টিরও বেশি সংগঠন যৌথভাবে দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
Leave a Reply