“স্নাইপারের গুলিতে আহত গাজী জুনাইদ রহমান পেলেন উপজেলা সেরা শিক্ষার্থী সম্মাননা”
আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষার্থী জুলাই যোদ্ধা গাজী জুনাইদ রহমান পেলেন উপজেলা সেরা শিক্ষার্থী সম্মাননা। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্ৰামে। তিনি তা’মীরুল মিল্লাতের আলিম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী। গাজী জুনাইদ রহমান এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এবার তিনি ফুলছড়ি উপজেলার সেরা শিক্ষার্থী সম্মাননা অর্জন করেন। তার এই অর্জন গোটা দেশের অর্জন বলে মনে করছেন অনেকেই। আহত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে থেকেও থেমে যায়নি গাজী জুনাইদ রহমানের পথচলা।
গত বছরের ১৮ জুলাই উত্তরা বিএনএস সেন্টারে স্নাইপারের গুলিতে আহত হন। গুলিতে প্রথমে হাতের রগ ছিড়ে যায়, পরে বুকের নিচে লাগে গুলি। এমন অবস্থায় দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ গাজী জুনাইদ রহমান।
Leave a Reply