1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“লেবুখালি টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড”

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

“লেবুখালি টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে এবং কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা “এগ্রি ব্লকেড” কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে লেবুখালি পায়রা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সময়ে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান করেন। এতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনে কোনো সহিংসতা বা অরাজকতার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস পরিশ্রম করলেও তাঁদের ন্যায্য দাবি দীর্ঘদিন অবহেলিত। সম্প্রতি ডিপ্লোমাধারীদের কিছু অযৌক্তিক দাবি উত্থাপনের কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি হলো
১. কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা।
২. কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা।
৩. কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।

আন্দোলনরত শিক্ষার্থী লিমন বলেন, “আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকের পাশে থাকি। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকার দ্রুত তিন দফা দাবি পূরণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।”

অন্য এক শিক্ষার্থী হাফিজুর বলেন, “ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নেব না।”

এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং যানবাহন চালকদের ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে কোনো সংঘর্ষ বা বলপ্রয়োগ হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির