1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস”

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

“কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস”

‎মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

‎জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।

‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে ‎ডিভিএম ১৯-২০ সেশনের অর্জুন দাস বলেন,”আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।”

এএইচ ২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক বলেন,”প্রশাসন আন্দলোনরত শিক্ষার্থীদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পাবলিশ এবং জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে না পারায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন করা না হবে আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,”অনুষদীয় লাইব্রেরী, এম্বুলেন্স সেবা, ভেটেরিনারি টিচিং হসপিটাল সহ অন্যান্য সকল জরুরি কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।”

‎উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে মশাল মিছিল নিয়ে অনুষদের একাডেমিক ভবন-২ এবং সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির