“সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আবিদ ও আমিরুল”
ক্যাম্পাস প্রতিনিধি মাহমুদুল হাসান তাফির
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর সভাপতি পদে আমিরুল ইসলাম (দৈনিক বাংলাদেশের আলো) এবং মো আবিদ হোসাইন স্বরণ (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১, সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লিখন হোসাইন (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রহিমা বেগম স্মৃতি (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক আলিফুল ইসলাম আলিফ (চ্যানের ২১), অর্থ সম্পাদক মো পলাশ মিয়া (দীপ্ত বার্তা), দপ্তর সম্পাদক মো.শাহরিয়ার আজিম (ঢাকা ওয়াচ ২৪. কম) প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার (দৈনিক আমাদের মাতৃভূমি)
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো মাহমুদুল হাসান তাফির (দৈনিক স্বদেশের কন্ঠ), লামিসা তাসনিম জুহা (প্রতিদিনের খবর), আল আমিন মোহ (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন )
সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক জনবাণীর রিপোর্টার জনাব নাজমুল সুজন ।এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন একুশে টেলিভিশনের এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম এবং আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ যুবায়ের, মানবকষ্ঠের স্টাফ রিপোর্টার ফেরদৌস সাগর।
Leave a Reply