“হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন ইংরেজি শিক্ষক যোগদান
সাংবাদিক আসাদ উল্লাহ,হোমন,(কুমিল্লা।
কুমিল্লা জেলার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন তানিয়া সুলতানা।
তিনি এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় মাদ্রাসার সভাপতি,মোহাম্মদ ইয়া মুছা শিক্ষার মান উন্নয়নে নতুন শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের অত্র প্রতিষ্ঠান নতুন শিক্ষকের যোগদানকে স্বাগত জানাই। আমরা আশা করি, তানিয়া সুলতানা ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
এ সময় সভাপতি মহোদয় মাদ্রাসা সুপার মোঃ আব্দুস সাত্তার ভূইয়া, সহ-সুপার আলমগীর হোসাইন, সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আলাউদ্দিন, সামসুজ্জামান এবং নব যোগদানকারী শিক্ষকের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।
যোগদানকারী শিক্ষক তানিয়া সুলতানা বলেন, “আমার লক্ষ্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করা। আমি আশা করি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সহযোগিতায় এ লক্ষ্য সফল করতে পারব।”
Leave a Reply