1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন উৎপাদনে সফলতা নিয়ে রাবিতে সেমিনার”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন উৎপাদনে সফলতা নিয়ে রাবিতে সেমিনার”

ইফাত ক্যাম্পাস প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয় 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের উদ্যোগে রানীক্ষেত ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদন করে ‘রানীক্ষেত রোগের টেকসই নিয়ন্ত্রণের ভিত্তিতে বাংলাদেশে গ্রামীণ মুরগির উৎপাদন উন্নতকরণের জন্য অংশগ্রহণমূলক কর্ম গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মইজুর রহমানের সভাপতিত্বে মূল বক্তব্যে এ গবেষণা প্রকল্প পরিচালক ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশি আহমেদ গবেষণা প্রকল্প বিস্তারিত তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশি আহমেদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ সাফল্য অর্জিত হয়েছে। এই কার্যক্রম পরিচালিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের আই-টু এনডি ভ্যাকসিন ল্যাবরেটরিতে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা প্রকল্পটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং ল্যাবরেটরি পরীক্ষায় উৎপাদিত ভ্যাকসিনটির পর্যাপ্ত কার্যকারিতা পাওয়া গেছে।

সেমিনারে বক্তব্যে বলা হয়, বাংলাদেশের কৃষি ও খামার খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো রানীক্ষেত ভাইরাস, যা একবার সংক্রমিত হলে একটি খামারের সব মুরগি ধ্বংস করে দিতে পারে। ফলে হাজার হাজার খামারি মারাত্মক অর্থনৈতিক ক্ষতির শিকার হন। এ পরিস্থিতি মোকাবিলায় গবেষক ও বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে একটি নতুন ভ্যাকসিন আবিষ্কার করেছেন। এ ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ করা গেলে শুধু খামার খাতই রক্ষা পাবে না, বরং দেশের অর্থনীতি উন্নতি হবে।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কে. এম. মোজাফফর হোসেন বলেন, “রানীক্ষেত ভাইরাস আসলেই খামারিদের জন্য একটি ভয়াবহ সমস্যা। আমরা এটিকে নিয়ন্ত্রণ ও টেকসই সমাধানের জন্য একটি নতুন ভ্যাকসিন আবিষ্কার করেছি। এর আগে যে ভ্যাকসিনটি আবিষ্কার করা হয়েছিল, সেটি কাজ করছে না—এমনটি বলা যাবে না। আসলে সেই ভ্যাকসিনটি এখানে উৎপাদনের পর গ্রামাঞ্চলে পৌঁছাতে পৌঁছাতে তার সঠিক ব্যবহার অনেক সময় ব্যাহত হয়, এজন্য মাঝে মাঝে কার্যকারিতা কমে যায়।”

এ সময় তিনি আরো বলেন, “বর্তমানে যে ভ্যাকসিন আমরা তৈরি করেছি এটি যথাযথভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে। যদি সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তাহলে এ সমস্যা আর থাকবে না এবং মানও বজায় থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আজকের এই আলোচনা সত্যিই চমৎকার ও জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানীক্ষেত ভাইরাস একটি মারাত্মক রোগ, যা একটি খামারের সব প্রাণী ধ্বংস করার ক্ষমতা রাখে। বাংলাদেশের অনেক মানুষ খামার উৎপাদনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু দিন দিন এ খাত অবনতির দিকে যাচ্ছে। যদি এই ভ্যাকসিন সফলভাবে আবিষ্কার ও প্রয়োগ করা যায়, তবে এটি আমাদের বাঁচার পথ সুগম করবে এবং খামার খাতকে রক্ষা করবে। গবেষক ও প্রকল্প দলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রকল্প সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির