1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একক ডিগ্রি (বিএসসি ইন ভেট সাইন্স এন্ড এএইচ) ডিগ্রির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম জরুরি একাডেমি কাউন্সিলের সভাতে এ ডিগ্রির অনুমোদন দেয়া হয়।

এ বিষয়ে দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় একটিই এজেন্ডা ছিলো, বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। আমাদের এই সভাতে শতভাগ ভোটে উক্ত ডিগ্রির অনুমোদন দেয়া হয়েছে। ঠিক এই মুহূর্ত থেকে পবিপ্রবি এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ঘোষণা করছি। প্রাণি সম্পদ সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতেই মূলত আমাদের সকল সদস্যগণ একমত পোষণ করেছেন।”

তিনি একইসাথে সকল শিক্ষার্থীদের তাদের আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে যেতে বলেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন একাডেমিক রূপরেখা তৈরিরও আশ্বাস দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, “বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী সিদ্ধান্তে আমরা সকলে খুব আনন্দিত। আমরা ঠিক এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার করছি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা সন্তান হিসেবে ক্ষমা প্রার্থনা করছি দীর্ঘ একমাস তাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন করার জন্য।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কম্ভাইন্ড ডিগ্রি (ডিভিএম এবং এনিম্যাল হাজবেন্ড্রি) দাবীতে এ আন্দোলন শুরু করেন এবং ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন৷ গত ৩১আগস্ট এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কম্পিলিট শাট-ডাউন ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির