1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“রাবির যশোর জেলা সমিতির নেতৃত্বে মেহেদী-আল আমীন”

  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“রাবির যশোর জেলা সমিতির নেতৃত্বে মেহেদী-আল আমীন”

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী সভাপতি. মো. মেহেদী হাসান সাগরকে সভাপতি ও
ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের ২০২০-২০২১ সেশনের মো. আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল (৫ সেপ্টেম্বর) বিকালে বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৬ আগস্ট আগের কমিটির সভাপতি, সম্পাদকের অনুমতিতে আংশিক কমিটি প্রকাশ করা হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল আকতার আকাশ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইয়াছিন আরাফাত, কামিনী ফাতেমা তিন্নি, ইউনুচ আলী, শরিফুল ইসলাম, ইনসান আলী, প্রত্যাশা, মোঃ মাসুম বিল্লাহ, মাহফুজুল ইসলাম, সুমাইয়া জমাদ্দার, মোঃ শাওন হোসেন, সাঈদ ইমন খান, লামিয়া আফরিন ও অরিসা অয়ারসি সাথী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন সাব্বিরুল আলম, হেমন্ত সানা, তারেক মাহমুদ নিশান, আব্দুর রব, চৈতি বসু, সুমন হোসেন, নুসরাত জাহান রিচি, তানভিন সুলতানা দিতি, মোঃ শাওন, মো. ওয়াজিউল্লাহ ও মো. সাকিব হোসেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিবুল হাসান স্বাধীন, মাহমুদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, জাবির মাহমুদ লিমন, তানজিলা সজনী আকাশী, মেশকাত হোসেন ও তাজনভা তাজরীন স্নিগ্ধা।

অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদ হোসাইন, সুলতান মোহাম্মদ সালাউদ্দিন ও রায়হান আহমেদ। সহ অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম নয়ন ও নাফিস আহমেদ। দপ্তর সম্পাদক হয়েছেন জাবির হোসেন রোহান ও ইমন রহমান। সহ-দপ্তর সম্পাদক হয়েছেন সাদিকুল হাসিব নয়ন, মাহবুবা খাতুন জেবা, মো. আবু তালহা ও মোঃ ওমর ফারুক।

প্রচার সম্পাদক হয়েছেন ফাহমিদুর রহমান ফাহিম ও সানিমুল ইসলাম। সহ-প্রচার সম্পাদক হয়েছেন ফারদিন রাদ ও মাহিন আহমেদ।

ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রাফিন এস তামিম ও নাজমুল হোসেন। সহ ক্রীড়া সম্পাদক হয়েছেন আতিক হোসেন ও আসাদুজ্জামান আসাদ।

সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন হুমাইরা জামান রিস্তি ও সামিরা সুলতানা রিক্তা। সহ সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সুমাইয়া পারভিন মিম্মা ও রিফাত হোসেন। বিতর্ক ও সেমিনার সম্পাদক হয়েছেন নয়ন আহমেদ এবং সহ সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি এবং সহ সম্পাদক হয়েছেন নাইম আপন।

ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আকলিমা জাহান, মনিরা সুলতানা মুক্তা, সামিয়া ইসলাম রুহি ও সুরাইয়া খুশি। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মাহবুব হাসান সজীব ও জীবন দাস। সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম। উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন আবির হোসেন এবং সহ সম্পাদক হয়েছেন খাইরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির