1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার। 

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার। 

আল রোকন কুমিল্লা জিলা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কালিয়াজুরি একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) ও তার মায়ের ম/রদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে কালিয়াজুরি এলাকার  নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয়তলা থেকে তাদের

ম/রদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুবির লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দুইজনের মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানিয়েছেন, চার বছর আগে কুমিল্লার আদালতের হিসাবরক্ষণ  কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। গত বছর তাঁর মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার (৫০) সন্তানদের নিয়ে এ বাসায় থাকতেন। তারা অন্য কারও সাথে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখেন। এ সময় তারা ভাবেন তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢুকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোন সাড়া শব্দ না পেলে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯-এ কল পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যায় পুলিশ।

সিসিটিভির ফুটেজে যা মিলেছে, রোববার সকাল ৮টা ৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় টুপি পাঞ্জাবি পাজামা পড়া বাসায় প্রবেশ করে, বেলা ১১টা ২২ মিনিটে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসা থেকে বের হতে। আবারও বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন তিনি। তবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোন সিসিটিভির ফুটেজ পাওয়া য়ায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ম/রদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃ/ত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাদের শরীরে কোনো আ/ঘাতের চিহ্ন নেই। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হ/ত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির