1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কোচিংয়ে বাধ্য করছেন প্রধান শিক্ষক”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“কোচিংয়ে বাধ্য করছেন প্রধান শিক্ষক”

শেখ মানিক, উপজেলা প্রতিদিধি শিবপুর, নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে কোচিং করতে শিক্ষার্থীদের বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং ব্যবসা নিষিদ্ধ করে ২০১২ সালে ‘কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা’ জারি করে সরকার। ওই নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারেন না। এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শিক্ষার্থীদের স্কুলে কোচিং পড়তে বাধ্য করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন শ্রেণীর একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক আমাদেরকে কোচিং করতে চাপ দিচ্ছেন। কোচিং করি আর না করি টাকা দিতে হবে বলেন। ক্লাসে ঠিকমত পড়ানো হয় না কোচিং করতে বলেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এনটিআরসিএ কর্তৃক নতুন নিয়োগকৃত সহকারী শিক্ষক মেহেদী হাসান, ষষ্ঠ শ্রেণির ৩০/৩৫ জন শিক্ষার্থীদেরকে কোচিং করাচ্ছেন। কোচিং এর জন্য প্রতি মাসে শিক্ষার্থীকে ৪০০ টাকা প্রদান করতে হবে। অন্যান্য শ্রেণীতে কোচিংয়ের জন্য প্রস্তুতি চলছে। মেহেদী হাসান চলতি মাসের ১ তারিখ এই বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হযে ৩ তারিখ থেকে কোচিং শুরু করেন। তিনি গণিত পড়ান আর তানজিল আক্তার ইংরেজি বিষয়ে পড়ান।
সহকারী শিক্ষক মেহেদী হাসান জানান, প্রধান শিক্ষক কোচিং করাতে বলছেন, তাই আমি কোচিং করাচ্ছি। সব স্কুলেই কোচিং হয়।
প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতর কোচিং করানোর কথা স্বীকার করেছেন। শিক্ষার মান উন্নয়নের জন্য কোচিং করানো হচ্ছে, তবে কাউকে এ ব্যাপারে বাধ্য করা হয়নি বলে দাবি করেন। তিনি জানান, গত এসএসসি পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে একজন এ প্লাস সহ মাত্র ১২ জন পাস করেছে। শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করতে কোচিং চালু করা হয়েছে। এ বিষয়ে আপনি রিপোর্ট করলে আমি ট্যাকল দিব।
শিবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারেন না। কোন শিক্ষক যদি বিদ্যালয়ের ভেতর কোচিং করে থাকেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির