1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সাত দেশের পাঁচ শতাধিক গবেষক নিয়ে রাবিতে আন্তর্জাতিক সম্মেলন”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“সাত দেশের পাঁচ শতাধিক গবেষক নিয়ে রাবিতে আন্তর্জাতিক সম্মেলন”

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘3rd International Conference on Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century।’

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক এক্রাম উল্যাহ।

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন এক্রাম উল্যাহ বলেন, “একটি জাতির ভবিষ্যৎ দিক-নির্দেশনা কী হতে পারে, মূলত সেই উপলক্ষেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে ৭টি দেশের প্রায় ৫ শতাধিক গবেষক-স্কলার, এনজিও কর্মকর্তা এবং বিশেষ করে জার্মান সরকারের পরিচালিত প্রতিষ্ঠান জিআইজেড-এর প্রতিনিধিরা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান, জিআইজেড-এর কর্মকর্তারা এবং পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যোগ দিতে পারেন। নেপাল থেকেও কয়েকজন আসার কথা ছিল, তবে দেশটির চলমান ক্রাইসিসের কারণে তারা হয়তো আসতে পারবেন না। এছাড়া ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য উপস্থিত থাকবেন, যিনি আমাদের প্রধান আকর্ষণ।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং মার্টিনা লাইবারম্যান (জিআইজেড বাংলাদেশ)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ) প্রফেসর জোসেফ ডিভাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির