1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“জবিতে তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে লেখক সম্মেলন”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“জবিতে তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে লেখক সম্মেলন”

জবি প্রতিনিধি:

তরুণদের সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তরুণ কলাম লেখক ফোরামের ‘লেখক সম্মেলন ও নবীন বরণ’।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘লেখকরা তাদের ভাবনা, চিন্তা ও বাস্তবতাকে এমনভাবে উপস্থাপন করেন, যা সহজেই মানুষের মনে প্রভাব বিস্তার করে। সাধারণত লেখকরা শালীন ও সম্মানিত হয়ে থাকেন এবং তারা কোনো অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িত থাকেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ও সচেতনভাবে সক্রিয় হই, তবে অপ্রিয় ও অযৌক্তিক বক্তব্য অনেকটাই চাপা পড়ে যাবে। সমাজে যা সৌন্দর্যময়, সেটিকে সামনে এগিয়ে নিতে হবে এবং যা অগ্রহণযোগ্য, সেটিকে যথাসাধ্য পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘তরুণ লেখকদের জন্য এই প্ল্যাটফর্ম সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লেখকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজকে সঠিক পথে পরিচালনা ও ইতিবাচক পরিবর্তনে লেখনীর ভূমিকা অপরিসীম। শুধু সামাজিক দায়বদ্ধতা থেকেই নয়; লেখালেখির মাধ্যমে নিজেরাও সমৃদ্ধ হওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষ, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো কিছু ভাইরাল করার ক্ষমতা রয়েছে। তবে এই দক্ষতা যেন আমাদের সামাজিক আচরণ ও সাংস্কৃতিক শিষ্টাচারকে ছাপিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। আমাদের সমাজ, দেশ ও রাষ্ট্র আমাদেরই—অন্যের অনুকরণ করতে গিয়ে নিজস্বতা হারিয়ে ফেলা যাবে না। আধুনিকতাকে আমরা অবশ্যই গ্রহণ করবো, তবে তা কখনোই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অস্বীকার করে নয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিব। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

আয়োজনে ‘সেরা লেখক’ ও ‘উদীয়মান লেখক’ ক্যাটাগরিতে নির্বাচিতদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একইসঙ্গে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংগঠনে বরণ করে নেওয়া হয়।

দিনব্যাপী এ আয়োজন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির