1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লামার নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“লামার নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধিঃ

নব দিগন্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির প্রথম দিনে ১০ সেপ্টেম্বর সোমবার সকালে লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা তমিজ উদ্দিন লেখক, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আবু তইয়ব, এবং ক্রীড়া শিক্ষক জনাব সুলতান মোহাম্মদ এরশাদ।
আরো উপস্থিত ছিলেন নব দিগন্ত যুব ফাউন্ডেশনের সভাপতি মো.আরমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সোহেল,দপ্তর ও প্রচার সম্পাদক আব্রার হোসেন এবং সদস্যবৃন্দ মোহাম্মদ আলভি ও আদনান হোসেন মিশকাত।

উক্ত সংগঠনের সভাপতি আরমান হোসেন বলেন,
“আপনাদের সহযোগিতা পেলে আমরা এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখব। সবুজ পার্বত্য চট্টগ্রাম গঠনে আমাদের ফাউন্ডেশন নিরলস প্রচেষ্টা চালাবে। বেকারত্ব দূরীকরণেও আপনাদের সহায়তা একান্ত কাম্য। ”অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তমিজ উদ্দিন উক্ত ফাউন্ডেশনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগ গ্রহণের জন্য দোয়া ও উৎসাহ প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির