1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অবৈধ দোকান-বাসস্ট্যান্ড উচ্ছেদে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জবি ছাত্রদল”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“অবৈধ দোকান-বাসস্ট্যান্ড উচ্ছেদে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জবি ছাত্রদল”

জবি প্রতিনিধি

দীর্ঘদিনের ছাত্র-শিক্ষকদের অবিরাম প্রতিবাদের ফলে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড অপসারণের অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই কাজে সহযোগিতা করেছে জবি ছাত্রদল।

আজ বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির
উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনী উচ্ছেদ কার্যক্রম শুরু করে। যাতে সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

জবি এবং বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সকাল ১১টায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ । প্রতিবাদ সমাবেশে জবি ক্যাম্পাস সংলগ্নে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড ও যত্রতত্র গড়ে উঠা টং দোকান অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে জবি ছাত্রদলের নেতা কর্মীরা।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযানের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজট সৃষ্টি করছে না, আমাদের নিরাপত্তা এবং শিক্ষামূলক পরিবেশকেও ধ্বংস করছে। প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার শিক্ষাকেন্দ্রিক স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে এমন কোনো অবৈধতা আর স্থান পাবে না।”

এ সময় উচ্ছেদ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া তৌহিদ চৌধুরী,,শাহীনুর ইসলাম টিটু মোজাম্মেল হক ডেনি ,ইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির