1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন”

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ জন দেখেছেন

“জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন”

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা।
আসছে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে।
এতে অংশগ্রহন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে প্রেষণা হারিয়ে বেকারত্বের চরম দুর্বিসহ পরিস্থিতি পার করে। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে উঠার এই প্রেরণাকে উজ্জীবিত আর সমুন্নত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন।
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাকছে স্টল বুকিংয়ের সময়সীমা।
দুইদিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাবেন প্রত্যয়নপত্র। থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কার।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র ও ভিডিওবার্তায় ছড়িয়ে দেওয়া হবে তাদের গল্প। উদ্যোক্তা মেলার শেষ আয়োজনে থাকবে কনসার্ট।
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনেভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে । “

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির