1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“তা’মীরুল মিল্লাত টঙ্গীতে আলিম ১ম বর্ষের “১৯ শত” শিক্ষার্থীকে সবক প্রদান”

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“তা’মীরুল মিল্লাত টঙ্গীতে আলিম ১ম বর্ষের “১৯ শত” শিক্ষার্থীকে সবক প্রদান”

আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখা কর্তৃক আয়োজিত আলিম প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৯শত নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে সবক অনুষ্ঠান। গত ১৩ সেপ্টেম্বর মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রায় ৩ হাজার অধিক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ।

উক্ত অনুষ্ঠানটি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অধ্যক্ষ ড. মাওঃ হিফজুর রহমান এর সভাপতিত্বে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ রফিকুল ইসলাম, সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁঞা যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ কারিকুলাম ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আরো উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি বর্তমান ডাকসুর নবনির্বাচিত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ। এবং বর্তমান ছাত্রসংসদের ভিপি ইকবাল কবির এবং জিএস সাইদুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্ট এর সদস্য এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অত্র অনুষ্ঠানে ‘মীরুল মিল্লাত ট্রাস্ট এর সেক্রেটারী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুহাম্মদ জয়নাল আবেদীন হাফিজাহুল্লাহ আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান করেন তা এবং তার মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন:- আমি আশা করি এই প্রতিষ্ঠান থেকেষ একদিন দেশসেরা শিক্ষাবিদ, রাজনৈতিকবিদ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি তৈরি হবে।
অন্যান্য অতিথিরা বলেন – তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সক্ষম হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির